শেখ হাসিনার বিচারের দাবিতে ভোলায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ
জেলা প্রতিনিধি, ভোলা
বাংলাদেশ থেকে পলায়নকৃত স্বৈরাচারী শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী-সংসদ সদস্য ও দলীয় নেতাক-কর্মীদের বিচারের দাবিতে ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী’র উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করেছে সেচ্ছাসেবক দলের নেতা- কর্মীরা। অদ্য ১৫ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়েছে।
অবস্থান কর্মসূচিতে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি জাকির হোসেন মনির সহ দলের নেতাকর্মীরা বলেন, "অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। এবং সেই সঙ্গে শেখ হাসিনার দোসরদেরও বিচারের আওয়াতায় আনার দাবি করেন তারা। এবং ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সহ- সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন, শেখ হাসিনা পালিয়েছে, তবে এখনো তার দোসররা দেশের মাটিতে বসে অরাজকতা করছে। তাই তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কোনো ভাবেই যেন তারা পালিয়ে যেতে না পারে। সেদিকে সবার খেয়াল রাখতে হবে।
উপস্থিত ছিলেন মীর মোস্তাফিজুর রহমান রনি, লুকু চৌধুরী, যুগ্ন সম্পাদক কামাল মোল্লা, দপ্তর সম্পাদক এইচ আর সুমন এ ছাড়াও সেচ্ছাসেবক দলের জেলা, সদর উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়নের সংগঠনের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন প্রমূখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM