পোরসায় বিএনপি'র বিক্ষোভ মিছিল ও যুবদলের অবস্থান কর্মসূচি পালন
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে উপজেলার সারাইগাছি মোরে এ যুবদলের বিক্ষোভ মিছিল ও বিএনপির অবস্থান কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন।
আজ ১৫ ই অগাস্ট ২০২৪ বেলা ১০:৩০ মিনিটে উপজেলার সারাইগাছি মোড়ে শহীদ মিনারে বিএনপি'র অবস্থান কর্মসূচি পালন করেন। এতে রক্তে ভেজা বাংলায়, খুনি হাসিনার ঠাঁই নাই।শেখ হাসিনার ফাঁসি সংগঠনের দুর্নীতিবাজ সন্ত্রাসী ভূমিদস্য ঘুষখোর চাঁদাবাজ নেতাদের বিচার ও ফাঁসির দাবি নিয়ে আলোচনা করেন পোরসা উপজেলা বিএনপি ও যুবদল সংগঠন।
ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক বিডিআর বিদ্রোহ ঘটনায় চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা, সাংবাদিক সাগর রুনি হত্যা,সাড়ে ১৭ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই সংগ্রামে সকল হত্যাসহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে পোরশা উপজেলা যুবদল নেতৃত্বে এ মিছিল মোড়ের চৌরাস্তা প্রদক্ষিণ করে দলীয় অফিসে গিয়ে শেষ হয়।
উপজেলা যুবদল সভাপতি ও বিএনপি সভাপতি তৌফিকুর রহমান শাহ নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি ও মিছিল পরিচালিত হয়।
উপজেলার ৬ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM