ছাত্র-জনতা হত্যায় বিচারের দাবিতে জয়পুরহাটে বিএনপির অবস্থান।
শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি হয়েছে। এতে জয়পুরহাট জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গতকাল বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে অবস্থান করে।
এসময় বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন,জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হোক।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM