চরফ্যাশনে যুগান্তর পত্রিকার সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা
জেলা প্রতিনিধি, ভোলা
ভোলার চরফ্যাশনে মোবাইল ফোনের মাধ্যমে মসজিদ থেকে ডেকে নিয়ে প্রেসক্লাবের সহ-সভাপতি ও যুগান্তর পত্রিকার চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। অদ্য বুধবার ১৪ আগস্ট বিকালে আসরের নামাজ পড়তে গেলে এ হামলার ঘটনা ঘটে। এসময় তার ডাক চিৎকারে মসজিদের মুসুল্লিরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন এম আমির হোসেন জানান, বিকালে তিনি তার বাসা সংলগ্ন মসজিদে আসরের নামাজ আদায় করতে যান। নামাজরত অবস্থায় দুর্বৃত্তচক্র তার মোবাইল ফোনে একাধিক ফোন দেন। ফের নামাজ শেষে তাকে আবারও ফোন দিয়ে তিনি কোথায় আছেন জানতে চান। দূর্বৃত্তচক্র তার অবস্থান নিশ্চিত করে ওই মসজিদের সামনে তার ওপর অর্তকিত হামলা চালিয়ে মারধর করে গুরুতর জখম করেন। তার চিৎকারে মসজিদের মুসুল্লিরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসেন।
তিনি আর-ও জানান, কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্ত চক্র লোহার রড দিয়ে তাকে এলোপাথারী মারধর করা শুরু করেন। তাদের মারধরে তার মাথায় আঘাত প্রাপ্ত হন ও একটি হাত ভেঙে যায়। হামলা কারীদের মারধরে তিনি সঙ্গীহীন হয়ে পরলে তার সঙ্গে থাকায় দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।
সাংবাদিক আমির হোসেনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ ও সাধারন সম্পাদক কামাল গোলদারসহ চরফ্যাশনে কর্মরত সকল সাংবাদিকরা। এসময় সাংবাদিকরা দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওয়াতায় এনে বিচারের দাবী জানান।
চরফ্যাশন থানার ওসি মোঃ শাখাওয়াত হোসেন মুঠোফোনে গণমাধ্যমকে জানান এখন পর্যন্ত কাউকে আমরা সনাত্মক করতে পারিনি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM