বালিয়াকান্দিতে স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা।
মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন এর উপর দুর্বৃত্তরা হামলা করেছে।
১৩ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টার সময় তার বাসা থেকে বিদ্যালয়ে বাইকে যাওয়ার পথে বকশিয়াবাড়ি এলাকায় পৌছালে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তাকে হাতুড়ি ও রড দিয়ে এলোপাথারি মারতে থাকে। দুর্বৃত্তরা মুখোশ পড়ে থাকায় কাউকে চিনতে পারেনি বলে প্রধান শিক্ষক জানান। এ সময় স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বালিয়াকান্দিতে ভর্তি করেন। অবস্থা আশংকাজনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এদিকে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার করে সঠিক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM