বগুড়ায় মুদি দোকানদারকে জবাই করে হত্যা
বিশেষ প্রতিনিধি:
বগুড়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের ফুলবাড়ী-ইছাইদহ ব্রীজ (বারুণীর মেলা ব্রীজ) এর উপর গত সোমবার দিবাগত রাতে বাবর আলী (৪২) নামে ব্যক্তি কে, পূর্বের শত্রুতা জেরে জবাই করে হত্যা। আজ সকালে স্থানীয় জনগণ লাশটি ব্রিজের উপরে পড়ে আছে এমন সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে। লাশটি আশপাশের গ্রামের লোকজন এক নজর দেখার জন্য ব্রিজের উপর ছুটে আসে। নিহত ব্যক্তি বাবর আলী আকাশতারা গ্রামের বাসিন্দা জানা গেছে। বাবর ধাওয়াপাড়া বটতলা এলাকার মুদি দোকানদার ছিলেন। পুলিশ ও সেনাবাহিনীর দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বগুড়া সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM