মেহেরপুর জেলা বিএনপির একাংশের এসকন মন্দির পরিদর্শন ও সহায়তা প্রদান
মেহেরপুর প্রতিনিধি ঃ ছাত্র-জনতার গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। গণআন্দোলনের মুখে সরকার পতনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যে পরিস্থিতির কারণে সারা দেশব্যাপী অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট শুরু হয়। যার রেশ মেহেরপুরেও পড়ে। বিক্ষুদ্ধ জনতা ইসকন মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
মঙ্গলবার সকালের দিকে ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। এসময় আর্থিক সহায়তা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়।
ভিন্ন ধর্মালম্বীদের উপসানালয় বসতবাড়ি এবং বিরাধী মতের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান নেতাকর্মীরা। তারা বিএনপি‘র নেতা-কর্মীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মন্দির রক্ষার অহবান জানান।
এসময় মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, বিএনপি নেতা আসাদুল, জেলা যুবদলের সহসভাপতি আনিসুর রহমান লাবলু, যুব নেতা অপূর্ব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, যুবদল নেতা খাইরুল ইসলাম, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্র দলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি, জেলা নবীন দলের সংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, দপ্তর সম্পাদক সোগাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM