রাজশাহীতে কারের পিছনে মিলল দেশীয় অস্ত্র।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে একটি কার গাড়ী থামিয়ে তল্লাশীর সময় গাড়ীর পেছনে থাকা কয়েক বস্তা অস্ত্র আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় গাড়ীচালককে আটক করা হয়।
শনিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর রেলগেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে নগরীর রেলগেট এলাকায় বিভিন্ন গাড়ী তল্লাশী করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় একটি কার (ঢাকা মেট্রো-গ ১৭-১১১৪) গাড়ী থামিয়ে তল্লাশী করলে গাড়ীর পেছনে (ব্যাকডালা) কয়েক বস্তা দেশীয় অস্ত্র পাওয়া যায়।
তারা আরও জানান, বর্তমানে কার চালক হোসেনকে আটক করা হয়। তার নিকট হতে জানা যায় , গাড়িটি সন্ত্রাসী রুবেলের । গাড়ি ও অস্ত্রসহ সেনাবাহিনী, বিজিবি, আনসার ও শিক্ষার্থীরা আটক করে নিয়ে যায়।
জব্দকৃত অস্ত্রের পরিমাণ এখনও জানা যায়নি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM