রাজশাহীতে জামায়াত নেতা অধ্যাপক মাজিদুর রহমান এর ইন্তেকাল
রাজশাহী ব্যুরো ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কাটাখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সাবেক মেয়র অধ্যাপক মাজিদুর রহমান (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাতে তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যান। তিনি সেখানে হৃদযন্ত্রে অপারেশনের জন্য ভর্তি হয়েছিলেন।
মৃত্যুকালে অধ্যাপক মাজিদুর রহমান স্ত্রী ও পাঁচ ছেলে রেখে গেছেন। রাজশাহী নগরীর উপকণ্ঠে শ্যামপুর গ্রামের বাসিন্দা অধ্যাপক মাজিদুর রহমান বিভিন্ন সময়ে রাজশাহী মহানগরী জামায়াতের সাংগাঠনিক সেক্রেটারি, রাজনৈতিক সেক্রেটারি এবং সর্বশেষ ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রথমে হরিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কাটাখালি পৌরসভার চেয়ারম্যান ও পরে মেয়র হিসেবে ১৬ বছর দায়িত্ব পালন করেন। তাঁর নামাজে জানাজা রোববার বাদ জোহর শ্যামপুর মাঠে অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জানাজাপূর্ব সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দীন মন্ডল প্রমুখ বক্তব্য দেন। জানাজায় ইমামিত করেন অধ্যাপক মুজিবুর রহমান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM