সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি
মোঃ আল আমিন হোসেন ঃ
গতকাল বুধবার (৭ আগস্ট) পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মোঃ ময়নুল ইসলাম সারা দেশে পুলিশ সদস্যদের ২৪ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন। এই আহবানে সিরাজগঞ্জর উল্লাপাড়া মডেল থানা পুলিশ আবারও স্ব স্ব কর্মস্থলে যোগদান করেছেন। শনিবার দুপুরে র্যাব-১২ ক্যাম্পের অধিনায়ক মারুফ হোসেনের সহযোগিতায় উল্লাপাড়া থানা পুলিশ তাদের কর্মস্থলে যোগদান করেন। এই সময় সেনাবাহিনীর সার্জেন্ট কালাম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল ও উল্লাপাড়া উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুল ওহাব, উল্লাপাড়া উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আজাদ, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, এবং উল্লাপাড়া পৌর বিএনপি শীর্ষ নেতা মোঃ মাসুদ পারভেজ (নসিব) সহ সুধী সমাজের প্রতিনিধিরা পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে ফুল দিয়ে স্বাগত জানান। গত বুধবার (৭ আগস্ট) পুলিশ সদস্যদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিলে র্যাবের সহযোগিতায় উল্লাপাড়া থানা ছেড়ে নিরাপত্তা স্থানে চলে যান। পরে স্থানীয় আনসার সদস্য সেনাবাহিনীর সহযোগিতায় থানার নিরাপত্তার দায়িত্বে থাকেন।
এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা থানার নিরাপত্তায় আনসার বাহিনীকে সহযোগিতা প্রদান করেন। উল্লাপাড়া পুলিশ সার্কেলের সরকারি পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, পুলিশ সদস্যদের নিরাপত্তাহীনতার কারণে গত ৭ আগস্ট বিকালে তারা থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।
বর্তমানে দেশের পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হওয়ার এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য সকল কর্মকর্তা সহ পুলিশ সদস্যগণ শনিবার থানায় ফিরে এসে নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। এখন আবারো তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন।
সিরাজগঞ্জ র্যাব- 12 ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন বলেন, র্যাব সদস্যরা উল্লাপাড়া মডেল থানা পুলিশকে তাদের কর্মস্থলে ফিরতে পূর্ণসহযোগিতা দিয়েছেন।
পুলিশ সদস্যরা থানায় ফেরার পর তিনি উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্রনেতা, বিভিন্ন রাজনীতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপস্থিত সবাই পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM