1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

মুন্সিগঞ্জে পিকনিকের ট্রলার ডুবে ৩২ জন জীবিত উদ্ধার বাকিরা নিখোঁজ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৬০ বার পঠিত

নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক

মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

দুর্ঘটনাস্থল থেকে এরই মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আটজন। ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিল। জীবিত উদ্ধার করা হয়েছে ৩২ জনকে।

শনিবার (৫ আগস্ট) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিল। এরমধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৮ জন।

পুলিশ ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা নদীর মাওয়া পয়েন্ট থেকে সিরাজদিখান এর দিকে যাচ্ছিলো পিকনিকের ট্রলারটি। রাত আটটার দিকে ঈদের পাড়া ইউনিয়নের রসকাটি এলাকায় পৌঁছালে অন্ধকারে একটি বালুবাহী বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ ডুবে যায় ট্রলারটি।

এসময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় বাকিরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। তাছাড়া যারা নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD