শ্রীপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে যুব রেড ক্রিসেন্ট শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
হয়েছে। বুধবার সকাল থেকে শ্রীপুর উপজেলা বিভিন্ন রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করেন যুব রেড ক্রিসেন্ট শ্রীপুর উপজেলা শাখার ১৩ জন সক্রিয় সদস্য।
এদিকে যুব রেড ক্রিসেন্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শ্রীপুর উপজেলাবাসি।
যুব রেড ক্রিসেন্ট শ্রীপুর উপজেলার শাখার দলনেতা আল ইমরান জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্দেশে সারা দেশব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগ জেলার প্রতিটা উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা আজ সকাল থেকেই শ্রীপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি। আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM