ইবিতে ফের ছাত্রলীগের কার্যালয় ভাংচুর, ক্যাম্পাস জুড়ে গ্রাফিতি আর্ট।
তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় সংলগ্ন শাখা ছাত্রলীগের কার্যালয়ের বাহিরে ও ভিতরে ভাংচুর করা হয়েছে। অফিসে থাকা চেয়ার, টেবিল, টিভি ও ড্রয়ার ভাংচুর করে বাহিরে ফেলে দেওয়া হয়েছে। কয়েকটি টিন খুলে ফেলা হয়েছে।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে মেইন গেটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গ্রাফিতি আর্ট করে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় আগামী ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দিতে আন্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM