রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ।
রাজশাহী ব্যুরোঃ সারা দেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।
আজ ৩ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ছাত্র ও জনতা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশ স্থলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী , শ্রমিক , সাধারণ জনগণ সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিচ্ছেন।
আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিলে স্লোগান দিয়ে সরকারের পদত্যাগ দাবি করছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM