পূর্ব শত্রুতার জের রূপগঞ্জে বসতঘরে হামলা লুটপাট
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ পূর্ব শত্রুতার জের নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বসতঘরে হামলা চালিয়ে মালামাল ভাংচুর, স্বর্ণ, নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীদের হামলায় নারীসহ ২ নারীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছনিয়া বেগম বলেন, কিছুদিন পূর্বে স্থানীয় বখাটে মাদকসেবি মিঠু ও শরীফের সাথে আমাদের বিরোধ হয় এরপর থেকে তারা হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে মিঠু, শরীফসহ অজ্ঞাত ৪/৫ জন মিলে হামলা চালায়। এসময় হামলাকারীরা ঘরে থাকা ৬ ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা লুট করে। এতে বাধা দিতে গেলে বৃষ্টি আক্তার, জাল সেলিনা খাতুন, পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় তিনি বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তদন্ত জুবায়ের হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM