মোঃ সুজন খন্দকার, স্টাফ রিপোর্টার ঃ পাবনা জেলার সুজানগর থানাধীন সাতবাড়িয়া ইউনিয়নের গোপিনপুর সংলগ্ন প্রবাহমান পদ্মা নদীতে অজ্ঞাতনামা পুরুষ (২৫) বছর বসয়ী এক ব্যাক্তির পচাঁ অর্ধগালিত লাশ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি সদস্যরা।
সোমবার ২৯শে জুলাই সকালে পদ্মা নদীতে মরদেহ'টিকে ভাসঁতে দেখে নৌপুলিশকে খরব দেয় স্থানীয় জেলেরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে নৌপুলিশ।
এসময় তার পরনে কালো রংয়ের জিন্সের প্যান্ট, সুতি বেল্ট ও প্যান্টের নিচে কালো হাফ প্যান্ট। পিটের চামড়া রোদে শুটকানো ও কালো। আর উচ্চতা আনুমানিক ৫ফুট ৬ ইঞ্চি।
এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, সকালে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা নৌপুলিশকে খরব দিলে,সাথেসাথে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে নৌপুলিশ। তবে এখনও লাশের পরিচয় জানা যায়নি। সেইসাথে মৃত্যু রহস্য উদঘাটনের চেষ্টা চলাচ্ছে নাজিরগঞ্জ নৌপুলিশ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM