
কথায় নানা রূপ দিয়ে
হাসি মজার স্যুপ নিয়ে
গল্প দাদুর আসরে,
হাতে যত কাজ ফেলে
চুপে চুপে যাই চলে
রূপকথার সেই বাসরে।
বাবা বলে পড় এখন
পড়ায় যে বসে না মন
মজার এই গল্প ছেড়ে,
স্বপ্নে দেখা রাজকুমার
রূপে গুণে আজ আমার
মনটা নিয়েছে কেড়ে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM