নেত্রকোনায় ৭ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আবুল কালাম (পিপিএম)
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোণা জেলায় ৭ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম (পিপিএম)।রোববার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে জুন মাসের মাসিক অপরাধ সভায় মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, চোরাচালান নিরোধ, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং, সর্বোপরি অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন তিনি।
অপরদিকে একই থানার শ্রেষ্ঠ হয়েছেন আনিসুর আশেকিন (ওসি তদন্ত) এবং এসআই আব্দুস সালাম। শ্রেষ্ঠ (আইসি) হিসাবে নির্বাচিত হয়েছেন শ্যামগঞ্জ ফাড়ি আশরাফুল ইসলাম।
পরে নেত্রকোণা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ ওসি ও এসআই গণের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ (পিপিএম), (সেবা)।এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) হারুন-অর- রশিদ, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, বারহাট্টা সার্কেল সুমন কুমার দাস, খালিয়াজুড়ি সার্কেল মো. রবিউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মো. আক্কাস আলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।মডেল থানার ৭ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হওয়ার প্রতিক্রিয়ায় আবুল কালাম (পিপিএম) জানান, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ বিষয়কে ও পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের সেবায় আমি সব সময়ই অবিচল। আমি কাজ ও দায়িত্বকে ভালোবাসি বিধায় পুরস্কার প্রাপ্তিতে কাজের প্রতি আমাকে অনুপ্রেরণা যোগায়। আর ভালো কাজের সবসময়ই মূল্যায়ন আছে। তাই এবার আমি ৭ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM