ঝিনাইগাতীতে নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
পল্লী পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩(আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৯জুলাই) সকালে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ শেরপুর এলজিইডি'র সার্বিক ব্যবস্থাপনায় এই বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর -৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।
উপজেলার প্রকৌশলী শুভ বসাক এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা,ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, জেসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় উপজেলার ৬৯জন নারী কর্মীদের প্রত্যেককে তাদের সঞ্চয়কৃত প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার চেক ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM