ইবিতে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ, হল ত্যাগের নির্দেশ
তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে।
আজ বুধবার ১১টায় উপাচার্যের বাংলোয় উপাচার্যের বাংলোয় এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান।
তিনি বলেন, আজ বিকেল ১টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ছাত্রদের যাতায়াতের জন্য ঝিনাইদহ ও কুষ্টিয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে বাসের ব্যবস্থা করা হবে। ছাত্রীদের জন্যও একই ব্যবস্থা থাকবে।
গতকাল মঙ্গলবার রাতে ইউজিসি এক অফিস আদেশে জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
অফিস আদেশে আরও বলা হয়, একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদানের নিমিত্তে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM