বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনে ধাওয়া - পালটা ধাওয়া, দুই সাংবাদিক আহত
বিশেষ প্রতিনিধি:
বগুড়ার সাতমাথায় কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছবি সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন দুই সাংবাদিক।
দৈনিক করতোয়ার ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক ও যমুনা টিভির বগুড়া অফিস প্রধান মেহেরুন সুজন।
তাদের মাথায় ইটের আঘাত লেগে গুরুতর আহত হন।
জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে সাতমাথায় বিক্ষোভ করেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
তাদের অবস্থানের পর সাতমাথায় কয়েক দফা ছাত্রলীগ কর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে ছবি সংগ্রহ করতে গিয়ে মাথায় ইটের আঘাত পান সাংবাদিক শফিক।
ইটের আঘাতে তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকলে তার সহকর্মীরা দ্রুত তাকে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যান।
সেখানে তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়।
বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এদিকে যমুনা টিভির মেহরেুন সুজনও একই ঘটনায় আহত হন।
তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM