1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

রায়পুরায় পল্লীবিদ্যুতের খুঁটি স্থাপন করতে গিয়ে দুই শ্রমিক নিহত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৪১ বার পঠিত

রায়পুরায় পল্লীবিদ্যুতের খুঁটি স্থাপন করতে গিয়ে দুই শ্রমিক নিহত

সাদ্দাম উদ্দিন রাজ রায়পুরা, নরসিংদী জেলা

রায়পুরায় পল্লি বিদ্যুতের নতুন খুঁটি বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় আরও ৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুলাই) বিকেল ৩-৪টার দিকে উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দুজন শ্রমিক হলেন দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সালাম (২৯)। রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন (৫০)।

এ ঘটনায় আহত হয়েছেন রংপুরের ইউসুফ আলী (১৯), কাইয়ুম (১৮), দিনাজপুরের জুয়েল (২৬), আহাদ মিয়া (৪১) ও গাজীপুর কাপাসিয়া এলাকার কায়েস (৩০)। এরা ঠিকাদার সুজন মিয়ার অধীনে বেতনভুক্ত শ্রমিক হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার দুপুরে ঠিকাদার সুজন মিয়ার অধীনে কর্মরত ৭ জনের একটি ইলেক্ট্রিশিয়ান দল আশ্রবপুর এলাকায় বিদ্যুত সঞ্চালনে ব্যবহৃত কাঠের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি বসাচ্ছিলেন। খুঁটি বসানো শেষে বিদ্যুৎ লাইন চালু করা হয়। তখন ঘটনাস্থলে থাকা আর্থিং লাইনের মাধ্যমে খুঁটির নিচে থাকা পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত ও ৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়।

রায়পুরা পল্লি বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, ‘ঠিকাদারের কর্মচারীদের গাফেলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD