
কৃষকের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছেন রাজকুমার সরকার
হাফিজুর রহমান : রাজবাড়ি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা জঙ্গল ইউনিয়নে সমাধিনগর
পুষ আমলায় ৬ হাজার বীঘা জমির পাট পানির অভাবে জাগ না দিতে পারায় কৃষকের দুশ্চিন্তা, পানির অভাবে মারা যাচ্ছে এসকল পাট।
এলাকাবাসী সূত্রে জানা যায়, খাল বিল সব শুকিয়ে গেছে, কোথাও এক ফোটা পানি নেই পাট জাগ দেওয়ার মত, ঠিক সেই সময় দেবদূত হয়ে কৃষকের পাশে এসে দাঁড়ায় এই এলাকার অতিপরিচিতি মুখ একজন দেশ প্রেমিক, এলাকার মানুষের সুখে দুঃখে পাশে পায় আমাদের রাজকুমার।
এলাকাবাসীর সহযোগীতায় রাজকুমার সরকার উদ্যোগ নিয়ে গড়াই নদীতে ড্রেজার মেশিন এবং স্যালো মেশিন সহ 14 টি মেশিন লাগিয়ে পানি জমিতে দিচ্ছেন, এরপর কৃষকেরা নিজ নিজ জমিতে পাট কেটে জাগ দিচ্ছে।
এলাকাবাসী আরো জানান 12 দিন যাবত মেশিন দিয়ে পানি উঠানো হচ্ছে আরো এক সপ্তাহ লাগবে পুরা ক্ষেত পানি দিয়ে ভাসাতে।

প্রতিদিন পঞ্চাশ হাজার টাকার তেল সহ লেবার খরচ হচ্ছে। 'এভারেজ 10 লক্ষ টাকা লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এ সময় এলাকার মেম্বার জানান রাজকুমার সরকার সাধারণ জনগণের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে তার এই ঋণআমরা পরিশোধ করতে পারবো না। সে একজন মহৎ ব্যক্তি।
রাজকুমার সরকার বলেন এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় আমি যে কাজের উদ্যোগ নিয়েছি জানিনা এটা শেষ করতে পারবো কিনা, তবে আমি আশাবাদী যদি আমাদের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব জিল্লুল হাকিম মহোদয় এদিকে তার সু-দৃষ্টি দেন তবেই একাজ সম্পন্ন করতে পারবো বলে আমার বিশ্বাস।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM