ভোলার চরফ্যাশনে সাঁকো থেকে পড়ে, শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি, ভোলা
ভোলার চরফ্যাশন সাঁকো পারাপারের সময় সাঁকো থেকে পড়ে বাইজিত (৫) বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। অদ্য ১৬ জুলাই (মঙ্গলবার) উপজেলার শশীভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত বাইজিতকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু জাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডালি বাড়ির বাসিন্দা আলাউদ্দিন ছেলে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. এনামুল হক মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM