মেহেরপুরে সাদিক ই বাইক গ্যালারির শুভ উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি ঃ বিভিন্ন রকমের স্কিটো মোটরসাইকেল সাইকেল বিভিন্ন ছোট ছেলেদের প্রাইভেট কার পেতে মেহেরপুরে সাদিক ই বাইক গ্যালারির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (১৫ জুলাই) বিকেলে সাড়ে ৫ টার দিকে মেহেরপুর শহরের প্রধান সড়ক কাশারী বাজার এলাকায় মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ফিতা কেটে সাদিক ই বাইক গ্যালারি শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনা জুয়েলার্সের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান মনা। এ সময় ফিতা কেটে সাদিক ই বাইক গ্যালারির উদ্বোধন করেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান।
এছাড়াও এসময় হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, সিনিয়র সহ-সভাপতি ও জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক শেখ মোমিন নির্বাহী সদস্য রাশেদ খান, মোঃ আসাদুল ইসলাম খোকন, মোঃ সাইদুল ইসলাম শাকিব,সাদিক প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে সেখানে সাদিক ই বাইক গ্যালারির সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM