শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম মনির (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুলাই ) দুপুরে গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম মনিরকে শেরপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার গভীর রাতে উপজেলার সমশ্চূড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম উপজেলার পাহাড়ী এলাকা পশ্চিম সমশ্চূড়া গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মনিরুল ইসলাম মনিরকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM