ইবিতে রাজাকার স্লোগানের প্রতিবাদে শাখা ছাত্রলীগের মিছিল।
তারিকুল ইসলাম, ইবি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করা ও মধ্যরাতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ‘তুমি কি আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচির করেছে শাখা ছাত্রলীগ।
সোমবার (১৫ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ টেন্ট এলাকা থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ টেন্টে এসে মিছিলটি শেষ হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, মীরজাফর ও রাজাকার শব্দগুলো আমরা একই অর্থে ব্যবহার করি।
স্বাধীনতা এতবছর পরেও গতকাল রাতে যারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যারা রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই।
এছাড়াও,শাখা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, যারা রাজাকারের নাম উল্লেখ করে স্লোগান দেয় তারা স্বাধীনতা বিরোধী শক্তি। বিশ্ববিদ্যালয়ের মাটিতে আর একবারের জন্য যদি এমন স্লোগান দেয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তা সমূলে উৎপাটন করবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM