সিরাজগঞ্জ রায়গঞ্জে ৯৩০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি:
র্যাব ১২ অধিনায়কের নির্দেশ মোতাবে মাদক বিরোধী বিশেষ অভিযানে সোমবার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ , র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় থানার চান্দাইকোনা গ্রামস্থ পাবনা বাজারের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর”
মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৩০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ ১,৮২০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার মহারাপাড়া এলাকার পিতা-মোঃ নুর ইসলামের পুত্র মোঃ ওবায়দুল ইসলাম (৩৬) গ্রেফতার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM