জুলাই ১৫, ২০২৪, ১২:৩০ পি.এম
আজ শিয়ালের বিয়ে – শেখ মোমতাজুল করিম শিপলু

আজ শিয়ালের বিয়ে
শেখ মোমতাজুল করিম শিপলু
রৌদ্রে বৃষ্টির দোলাচলে
করছে শিয়াল বিয়ে,
টোপর মাথায় বর সেজেছে
নাকে রুমাল দিয়ে।
দিন দুপুরে ডাকাডাকি
রাজার কর্ণে বাজে,
এই শিয়ালের বিহিত করো
আর যেনো না সাজে।
কনের ঠোঁটে মুচকি হাসি
বর শিয়ালে রাগে,
মাংস নিয়ে কাড়াকাড়ি
বর পেলো না ভাগে।
অবশেষে বৃষ্টি থেমে
বিয়েটা শেষ করলো,
রাজার মাথা বরফ মাখা
রাগটা ঝরে পড়লো।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM