জুলাই ১৫, ২০২৪, ১২:১৬ পি.এম
বর্ষা দিনে উৎসব – আব্দুস সাত্তার সুমন

বর্ষা দিনে উৎসব
আব্দুস সাত্তার সুমন
কেউ জানে না আসবে কখন
বৃষ্টি আসে যখন,
বর্ষা দিনে উৎসব মুখর
কালবৈশাখী তখন।
চলাচলে কষ্টে সকল
জলপথে থৈথৈ,
রাস্তা, বাড়ি নদী হয়ে
ভোগান্তিতে হৈচৈ।
দায়িত্ব যখন সবার কাঁধে
মনোবল যে ধার্য,
যেটাই আসুক নেইকো বাধা
সুষ্ঠ হবে কার্য।
গরম গরম জিলাপিতে
মুখো হবে মিষ্টি ,
মিলেমিশে কাজ করিলে
শুভ হবে দৃষ্টি।
কোমর পানি বাধা ভেঙে
জয় আনবো কেড়ে,
উৎসব হবে পরিপূর্ণ
বৃষ্টি আসুক তেরে!
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM