মনোহরদীতে প্রবাসী কল্যাণ সোসাইটি নামক সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন
খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদীতে প্রবাসী কল্যাণ সোসাইটি নামক সাংমাজিক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।
বৃহঃবার বিকাল- ৩ টায় প্রবাসী কল্যাণ সোসাইটি এর আহ্বায়ক কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে মোঃছাব্বির রহমান তারা,র সভাপতিত্বে অন-লাইন মিটিং অনুুষ্ঠিত হয়।
উক্ত মিটিংয়ে প্রবাসী কল্যাণ সোসাইটি,র সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে মিটিংয়ে অংশগ্রহণকারী সকল সদস্যের মতামতের ভিত্তিতে
মোঃআবেদ হোসেন কে সভাপতি ও মোঃসাইফুল ইসলাম স্বাধীন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
প্রবাসী কল্যাণ সোসাইটি,র মূল লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে,নব-নির্বাচিত সভাপতি মনোহরদী উপজেলা প্রেসক্লাব কে জানান,প্রবাসী কল্যাণ সোসাইটি উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ:---
১ যে সকল দরিদ্র পরিবারের সন্তানেরা বিদেশ যেতে ইচ্ছুক, তাদের বিনা সুদে, বিনা জামানতে, সর্বনির্ম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪ লক্ষ টাকা পর্যন্ত ঋন প্রদান করা,
২- বিদেশ আসার পর, অনেকের কাজ, ইকামা, ও থাকার জায়গা থাকেনা। তাদের বাসস্থান,খানা, ও কাজের ব্যবস্থা করতে সহযোগিতা করা
৩--বিদেশে অবস্থানরত কোন প্রবাসী কর্মীর মূত্যু হলে, তার লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা।
৪-প্রবাসী কল্যাণ সোসাইটির কোন সদস্য হঠাৎ দেশে ফেরত আসলে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে সহযোগিতা করা।
৫- পুরো ইউনিয়নের জন্য একটি ইজমালি কবরস্থানের ব্যবস্থা করা
৬-প্রবাসী কল্যাণ সোসাইটি কোন সদস্য নতুন প্রবাস এসে ক্ষতিগ্রস্ত হলে, সেই দালাল বা এজেন্সির বিরুদ্ধে সংগঠনের নিজস্ব আইনজীবীদ্বারা আইনি ব্যবস্থা নেওয়া।
৭- প্রবাসী কল্যাণ সোসাইটি কোন সদস্য হঠাৎ দুর্ঘটনা বা বড় কোন রোগে আক্রান্ত হলে, যতটুকু সম্ভব অর্থ দিয়ে, শ্রম দিয়ে তাকে সহযোগিতা করা।
৮- কোন প্রবাসীর পরিবার অন্যায়ভাবে নির্যাতনের শিকার বা হেনেস্তা হলে তার পাশে দাড়ানো, প্রয়োজনে, অর্থনৈতিক, ও আইনি সহায়তা করা।
৯--কোন প্রবাসীদের সন্তান দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনা চালাতে সমস্যা হলে, তাদের পড়াশোনা চালিয়ে নিতে সহযোগিতা করা।
১০--দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থা করতে সহযোগিতা করা।
১১-- প্রত্যেক বছর কমপক্ষে ১০ জন এতিম ছাত্র-ছাত্রীর দায়িত্ব নেওয়া
১২-প্রবাসী কল্যাণ সোসাইটি বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয় করে স্টক করা। পরে এগুলো প্রবাসী কল্যাণ সোসাইটির সদস্য, প্রবাসীদের পরিবার, ও এলাকার দরিদ্রদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করা।
১৩-- ভালকে ভাল আর অন্যায় কে অন্যায় বলার মনমানসিকতা তৈরি করা। অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ ও ন্যায়ের পক্ষ নেওয়া ইত্যাদী।এ সমস্ত কার্যক্রমে মনোহরদী উপজেলা প্রেসক্লাব এর মাধ্যমে সংগঠনটি মনোহরদী উপজেলা প্রশাসন,মনোহরদী থানা এবং উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM