নেত্রকোনার কলমাকান্দায় ইমামকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি :
নেত্রকোনার কলমাকান্দায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মসজিদের ইমাম ও রংছাতি দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল বাতেনকে (৬০) হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে রংছাতি ইউনিয়ন পরিষদ মোড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় পাঁচশতাধিক লোকজন অংশ নেন।হত্যার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এর কোন রহস্য উদ্ঘাটন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস.এম. আলমগীর গোলাপ, রংছাতি দাখিল মাদ্রাসার সভাপতি মো. আফতাব উদ্দিন, সুপার মো. মোখলেছুর রহমান, রংছাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল হয়। দ্রুত সময়ের মধ্যেই তারা এই হত্যার রহস্য উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের ফাঁসির আওতায় আনার দাবি জানান।এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হক বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর আবেদনের প্রেক্ষিতে মামলাটি হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, গত ১৬ জুন রাতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বিশাউতি জামে মসজিদের ইমাম ও রংছাতি দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল বাতেনকে মসজিদের বারান্দার শয়নকক্ষে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ১৯ জুন নিহতের ছেলে বদিউজ্জামান বদি বাদি হয়ে অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM