পত্নীতলায় কাউন্সিলরের মরদেহ উদ্ধার
মোকছেদুল ইসলাম, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিতুর (৪৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ জুলাই) বেলা ১০ টার দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের ছালিগ্রাম বুড়িদহ বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মিজানুর রহমান মিতু
উপজেলার ছোট চাঁদপুর গ্রামের আফসার কেরানির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। তবে তার মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে কিছু ধারণা করতে পারেনি পুলিশ।
এবিষয়ে নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী জানান, প্রায় ৩ বছর আগে পৌরসভার অফিসের ভিতরে ঢুকে নেশাগ্রস্ত অবস্থায় চেয়ার তুলে মারতে যান তাকে। এছাড়াও মাঝেমধ্যে তিনি নেশা করে অফিসের স্টাফদের সাথে খারাপ আচরণ করত। সার্বিক বিষয়ে পর্যালোচনা করে বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হয়। পরে মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM