মেহেরপুরে জেলা ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে জেলা ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে মোঃ সানোয়ার হোসেন সভাপতি ও জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত মুজিবনগর উপজেলার দারিয়াপুরের মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে একটানা ভোটগ্রহণ হয়। মোট ৮৪ ভোট থেকে কাস্ট হয়েছে ৮৩ টি।
এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আখের আলী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোঃ সানোয়ার হোসেন চেয়ার প্রতীক নিয়ে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী শাহিনুল ইসলাম ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ জহিরুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ৪১। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৫৪ ভোট।
নির্বাচনে ফারুকুজ্জামান লিটন ৪৭ ভোট পেয়ে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান পুটু ৩৬ ভোট, মোঃ ফিরোজ হোসেন ৪৫ ভোটে সাংগঠনিক সম্পাদক, ক্যাশিয়ার পদে মোঃ জাহিদ হাসান ৩৯ ভোট, দপ্তর সম্পাদক পদে তানিম আহমেদ ৫৭ ভোট এবং প্রচার সম্পাদক পদে মোঃ আতিকুর রহমান ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাহী সদস্য পদে মোঃ সাগর ৫৫, মোঃ শামীম রেজা ৩৩, মোঃ আশিক ইসলাম ৩৯, মোঃ কবির ৩৩ এবং মোঃ খোকন ৫৫ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির শফিউদ্দিন, গোলাম মোস্তফা, মোঃ রাশেদ খাঁন, আতিকুর রহমান, বজলুল হক, মোহাম্মদ সাজু প্রমূখ উপস্থিত ছিলেন।
ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM