সারা দেশে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
তারিকুল ইসলাম , ইবি প্রতিনিধি
সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
শুক্রবার বিকাল ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বটতলায় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এর পর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরাএ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ভুয়া প্রশাসন, ভুয়া ভুয়া। ভাইয়ের বুকে বুলেট কেনো? প্রশাসন জবাব চাই। বোনের উপর আঘাত কেনো? প্রশাসন জবাব চাই। কুবিতে গুলি কেনো? প্রশাসন জবাব চাই। এক দফা
, দাবি এক, কোটা নট কামব্যাক। জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশে চলমান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বর্বর হামলা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। হামলা করে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না,এবং কোটা সংস্কার এর দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM