পূর্বাচলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতা :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১, ২ ও ৩ নং সেক্টরের ভোলানাথপুর, কাদিরারটেক, বৌরারটেক, পানিআগ্রা, গুতিয়াবো, সমুমার্কেটসহ আশপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল১১ জুলাই বৃহস্পতিবার উচ্ছেদ অভিযানে রাজউকের ম্যাজিস্ট্রেট শারমীন রহমানের নেতৃত্বে দেন। এ সময় রাজউকের পূর্বাচল উপশহরের প্রকল্প পরিচালক নূরুল ইসলাম, পানি সরবরাহ প্রকল্পের পরিচালক সাদ্দাম হোসেন, বিপুল সংখ্যক আনসার ও পুলিশ উচ্ছেদ অভিযানে অংশ গ্রহণ করে ।
উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, ভাতের হোটেল, চায়েরদোকান, মুদিদোকান, রিসোর্ট, পিঠার দোকান। ৫০টি সাবমারসিবল ও পানির ট্যাংকি উচ্ছেদ অভিযানের আওতায় থাকায় খাবার পানি সংকটে পড়েছে বাসিন্দারা। তবে পূর্বাচল উপশহরে সরবরাহকৃত পানি বিল পরিশোধ করে বাসিন্দারা সেবন করতে পারবেন বলে জানিয়েছেন পানি সরবরাহ প্রকল্পের পরিচালক সাদ্দাম হোসেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM