রাবি ও রুয়েট শিক্ষার্থীদের বিহাস অবরোধ।
রাজশাহী ব্যুরো ঃ প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদ ও কোটা বৈষম্য সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা নগরীর বিহাস বাইপাস মোড় অবরোধ করেছেন।
বুধবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে রাবির শিক্ষার্থীরা প্যারিস রোডে একত্রিত হন। পরে দুপুর ১২ টার সময় একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেইনগেটে অবস্থান করেন তারা। সাড়ে ১২টার দিকে রুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন। পরে রাবি ও রুয়েটের শিক্ষার্থীরা যৌথভাবে মিছিল নিয়ে বিহাস মোড়ে অবস্থান নেন। এতে রাজশাহী থেকে ঢাকাসহ অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগ বন্ধ থাকে ।
এসময় আন্দোলনের প্রধান সমন্বয়ক আমানুল্লাহ আমান বলেন, যদি সরকারি চাকরিতে এই কোটা বহাল রাখা হয় রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বহিশত্রুর দরকার নেই আমরা নিজেরাই নিজেদের দেশ ধ্বংস করবো আগামী ১০ বছরের মধ্যে। এই রাষ্ট্রকে বিনির্মাণে ছাত্রসমাজ রাজপথে থাকবে। কোনো রকম হুমকি, হলে তালা, বাইক শোডাউন আমাদের দমিয়ে রাখতে পারবে না।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM