পাওনা টাকা ফেরতের দাবিতে নওগাঁয় ব্যবসায়ী ও কৃষকদের মানববন্ধন
আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার সবচেয়ে বড় ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিকের কাছ থেকে পাওনা ৩৫ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ধান-চাল ব্যবসায়ী ও কৃষকরা।
আজ দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ব্যবসায়ী ও কৃষকরা এই মানববন্ধন করেন।
মানবন্ধনে ব্যবসায়ী ও কৃষকরা বলেন- ধান-চাল ব্যবসায়ী ওসমান গনীর কাছ থেকে ব্যবসায়ীক লেনদেনের সুবাদে প্রায় ২৫০ জন ক্ষুদ্র ধান ব্যবসায়ী ও কৃষক প্রায় ৩৫ কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু তিনি টাকা না দিয়ে লাপাত্তা হয়ে হঠাৎ করে নিজেকে দেউলিয়া দাবি করেছেন। অথচ রাজধানীরসহ বিভিন্ন জায়গায় তার সম্পদের পাহাড় রয়েছে। তাই অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে।
পরে ভুক্তভোগীরা ওসমান গণির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের টাকা ফেরতের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য এবছর জানুয়ারি মাসে হঠাৎ করে পূর্বপরিকল্পিত ভাবে নিজেকে দেউলিয়া ঘোষণা করে গাঢাকা দিয়ে ঢাকায় বসে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM