
মোঃ সুজন খন্দকার ঃ আসন্ন ইউপি নির্বাচন শুরু হতে এখনও বেশকিছু দিন বাকি। কিন্তু তা শর্তেও দৌলতদিয়া ইউনিয়নে এখনি বইঁছে নির্বাচনী হাঁওয়া। নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রার্থীর পোস্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে দৌলতদিয়া ইউনিয়নের বিস্তৃত এলাকা। বিকালে হলেও চায়ের আড্ডায় সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে নানা আলোচনার ঝড় বইছে। বিশেষ করে তরুণ প্রার্থীদের নিয়ে। কারণ আসন্ন দৌলতদিয়া ইউপি নির্বাচনে তরুণ প্রার্থীর উপস্থিতির সংখ্যা বিগত সময়ের চেয়ে অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে।
এদের মধ্যে উল্লেখ যোগ্য প্রার্থী হলো "মোঃ ইয়াসিন সেখ" যিনি আসন্ন দৌলতদিয়া ইউপি নির্বাচনে প্রথম বারের মত ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করার ঘোষণা দিয়েছেন। অত্র এলাকায় এই ইয়াসিন সেখ একজন সৎ যোগ্য, নিষ্ঠাবান, বলিষ্ঠ কন্ঠস্বর ও সমাজসেবক হিসেবে কুড়িয়েছেন জনগণের আস্তা ও ভালবাসা।
ভোটাররা বলছেন, এবার সেই সকল প্রার্থীকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, যারা এলাকার উন্নয়ন তথা নদী শাসনের জন্য কাজ করবেন। সেইসাথে যে প্রার্থীকে ভোটার'রা বিপদ-আপদে সব সময় পাশে পাবেন।
এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা "জ্যোতি বিকাশ চন্দ্র'"বলেন,কিছুদিন পর ২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনো তফসিল ঘোষনা হয়নি। তবে নির্বাচন কমিশন এর নির্দেশনা ও যোগ্যতা অনুযায়ী প্রার্থীগণ নির্বাচনে অংশ নিবেন। নির্বাচন বরাবরের মতই স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM