দামকুড়া থানার ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র জরিমানার টাকা জব্দ।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ক্রোকি পরোয়ানাভুক্ত এক আসামি’র কাছ থেকে জরিমানার টাকা আদায় করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: ফারুক হোসেন রাজশাহী মহানগরীর দামকুাড়া থানার হরিপুর এলাকার মো: সিরাজুল ইসলামের ছেলে। সে পারিবারিক আদালতের একটি মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক আছে। ঐ মামলায় আসামি ফারুক দোষী সাবস্থ হলে বিজ্ঞ আদালত তার কাছ থেকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করার জন্য পরোয়ানা ইস্যু করেন। উক্ত পরোয়ানা তামিলে আসামি ফারুকের কাছ থেকে জরিমানার টাকা আদায়ে তৎপর হয় দামকুড়া থানা পুলিশ।
গত ৭ জুন ২০২৪ বিকাল সাড়ে ৪ টায় দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: মইনুল বাশারের দিকনির্দেশনায় এসআই মো: আশিকুর রহমান ও তাঁর টিম আসামির বাড়ি থেকে ক্রোকি পরোয়ানা মূলে আসামির জরিমানার ৫৪ হাজার টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে গ্রহণ করেন।
ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি ফারুকের জরিমানার টাকা প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM