মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
সালমান হাসান, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে।
স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনী দ্বন্দ্বে চাচা এবং চাচাতো ভাই গুলি করে হত্যা করে তাঁদেরই ভাই ভাতিজা ইউপি সদস্যকে।
নিহত চেয়ারম্যান সুৃমন হালদার (৪৬) পাচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
রবিবার বেলা ১ টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারের সংলগ্ন, আলহাজ্ব ওয়েদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় এর সামনে ঘটনা ঘটে।
এস এম সুমন হালদার বর্তমান দায়িত্ব রত চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন, এস এম সুমনের একটি কন্যা(৩) সন্তান ও একটি ছেলে সন্তান(৬) রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার আলহাজ্ব ওয়েদ আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন চলছিলো" এ সময়ে নিহত চেয়ারম্যানের,চাচা ও চাচাতো ভাই মৃত মকবুল হালদারের ছেলে, নূর মোহাম্মদ,সেকু হালদার, কাউসার এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে, নিহত চেয়ারম্যান ওপর এলো পাতালী গুলি করে।
এ সময় সুমন হালদার চেয়ারম্যান গুরুতর আহত হয় আহত অবস্থায় আশেপাশের লোকজন তাকে গাড়ি করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমি আসার পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় মৃত মকবুল হালদারের ছেল ,নূর মোহাম্মদ,তাঁর ছেলে সেকু হালদার, ও কাউসার নামে তিন জনকে আটক করে টঙ্গীবাড়ি থানা পুলিশ।
থানা পুলিশ আরো বলেন, হত্যাকান্ডের সাথে জড়িতরা সবাই ইউপি চেয়ারম্যান, স্কুল কমিটির ম্যানেজিং সভাপতি প্রার্থী, সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান মিলনের অনুসারী।
নিহত বিষয়টি নিশ্চিত করেন টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি মোল্লা শোয়েব আলী, তিনি বলেন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বাকি জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে খুবই দ্রুত।
নিহত চেয়ারম্যান এস এম সুমন হালদারের মরা দেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM