আক্কেলপুর রেল স্টেশনে নীলসাগর ট্রেনে মাদক সহ তিন মাদক কারবারি আটক।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন এলাকায় একটি ট্রেনে অভিযান পরিচালনা করে ২ হাজার ২৩৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুরের দরগাপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে মানিক, আব্দুল খালেকের ছেলে শাহীন আলম ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নসির উদ্দীনের স্ত্রী আরোজা বেগম। এসময় আতিয়ার নামে একজন পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, পলাতক আসামী আতিয়ার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মানিক, শাহীন ও আরোজার মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করতো। গতরাতে তারা ট্রেনে করে মাদক পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় র্যাব। এসময় ২ হাজার ২৩৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ তিনজনকে গ্রেপ্তার করা হলেও মুলহোতা আতিয়ার কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM