দিনাজপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত আহত ২৮ জন ।
সাবু রায় (বিকে) জেলা প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত ও আহত ২৮ জনের মতো আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।৫ জুলাই ভোর ৬ টার সময় দিনাজপুরে ৫ নং শশরা ইউনিয়নের দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর(দইসই) নামক এলাকায় আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাওয়া আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও নাবিল পরিবহনের বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত ২৮ জনের মধ্যে গুরুতর আহত এক শিশুসহ তিন জন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ট্রাকের সঙ্গে নাবিল পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ও বাসের হেলপার সহ ৫ জন নিহত হয়েছে এবং ২৫ জন আহত হন। হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে বাসটি পুলিশ লাইনে নেওয়া হয়েছে এবং ট্রাকটিকে আরিয়ান পেট্রোল পাম্পের পাশে রাখা হয়েছে। বর্তমানে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM