লাউয়ের পাতা তুলতে গিয়ে টয়লেটে পড়ে তিনজনের মৃত্যু।
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
মিঠাপুকুরের ১৩ নং শাল্টি গোপালপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে সকাল আনুমানিক ৬:৩০ এ বাদশা মিয়ার স্ত্রী (ঈদা) লাউয়ের পাতা উঠানোর জন্য বাড়ির পিছনের জঙ্গলে মই দিয়ে উঠা মাত্রই টয়লেটের ঢাকনা ধসে গিয়ে টয়লেটের গর্তে পড়ে যায়।
মাকে উঠানোর জন্য তার ছোট ছেলে টয়লেটের গর্তে লাফ দেয়, তাদের উঠতে না দেখে পাশের বাড়ির মোঃ তবারক মিয়ার ছেলে মোঃ ইবলুল সাহসিকতার সহিত ঝপিয়ে পড়লেও সেও আর উপরে উঠতে পারেনি । পরবর্তীতে শঠিবাড়ি ফায়ার সার্ভিসে কল করা হলে একটি টিম এসে উদ্ধার কাজে ব্যর্থ হলে পরবর্তীতে রংপুরের টিমকে কল করে নিয়ে আসে । দুই টিম মিলে উদ্ধার কাজ সম্পন্ন করে। প্রথমে ইবলুল, দ্বিতীয় ঈদা, শেষে তার মাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM