ধামইরহাটে বিনামূল্যে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাটে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২ জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম মাজেদ,মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, পরিবার কল্যাণ কর্মকর্তা বেদারুল ইসলাম, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের জানান- ২০২৩-২৪ খরিপ -২/ ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র- প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপজেলার ৮ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার মোট ১ হাজার ৯ শত কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ৫ কেজি করে ধান বিতরণ করা হবে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করতে ইউএনও আসমা খাতুন কৃষকদের প্রতি আহ্বান জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM