শেরপুরে আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদের উদ্ধার।
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুর শহরের গৌরিপুরের কলার আড়দের কাছ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। গৌরিপুরের জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আজ মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশ মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর খবর পেয়ে শেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ একটি ভ্যান পাওয়া যায় হয়।
ওসি এমদাদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পরিচয় পাওয়া যায়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM