জয়পুরহাটে শিশুদের কাছে সিগারেট বিক্রি ব্যবসায়ীকে ৫০০/ টাকা জরিমানা।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিড়ি সিগারেটের দোকানে অবাধে অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোরদের কাছে বিড়ি সিগারেটের বিক্রি হচ্ছে। যাদের বেশির ভাগেরই বয়স দশ থেকে পনের বছরের মধ্যে। এসব শিশু- কিশোরদের কাছে সিগারেটের বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ জুন) বিকালে আক্কেলপুর উপজেলার কলেজ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় দোকানগুলোতে ব্যবসায়ীরা অপ্রাপ্ত বয়স্ক শিশু- কিশোরদের কাছে বিড়ি সিগারেট বিক্রি করছেন। এমন খবরের ভিত্তিতে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM