1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জীবননগরে ১ কেজি গাঁজাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার। ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো হওয়ার অভিযোগ, পাঁচ মাসেও বিচার না পাওয়ার দাবি পরিবারের চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি দর্শনা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য Eskuf-২৪ বোতল, WINCEREX-১১ বোতল, VODKA- ০২ উদ্ধার গ্রেফতার-০১ (এক) জন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দ্বিতীয় ধাপের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ উদ্ভোদন। খুলনার মানুষের নতুন কর্মসংস্থানের আশার আলো দর্শনা থানা এলাকা হতে তিনজন মাদক ব্যবসায়ী আটক। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামারি ট্রাইলে সাজা প্রদান করেন কুড়িগ্রামের বিভিন্ন সিমান্তে ৭ লক্ষাধিক টাকার ইয়াবা ও চোরাচালানী মালামাল সহ ০১ জন আসামী আটক ‎ লক্ষ্মীপুরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক। দুইটি মোটরসাইকেল উদ্ধার। আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক

চাঁপাইনবাবগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে হাসপাতাল ঘেরাও , শহরজুড়ে উত্তেজনা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩১৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে হাসপাতাল ঘেরাও , শহরজুড়ে উত্তেজনা।

রাজশাহী ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় তামিমা আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে প্রসূতির স্বজন এবং স্থানীয়রা  প্রায় এক ঘণ্টা হাসপাতালটি ঘেরাও করে রাখেন। মারা যাওয়া তামিমা চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের নয়নশুকা মহল্লার রুবেল আলীর স্ত্রী।

স্বজনদের অভিযোগ, আজ ৩০ ই জুন রবিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রসব বেদনা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন তামিমা। সকাল ১০টার দিকে অপারেশনের মাধ্যমে তিনি সন্তান প্রসব করেন। বিকেলে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায়ে তার শরীর একেবারেই নিস্তেজ হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ক্লিনিক কর্তৃপক্ষ তামিমাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পথেই মারা যান তামিমা।  সন্ধ্যার দিকে স্বজনরা মহানন্দা স্পেশালাইজড হসপিটাল ঘেরাও করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তামিমার মরদেহ থানায় নিয়ে যায়।

তামিমার ভাবি শামীমা খাতুন গণমাধ্যমকে বলেন, ‘আমরা টাকা দিয়ে চিকিৎসাসেবা নিতে এসেছি। নিশ্চয় কসাই খানায় আসিনি। চিকিৎসায় অবহেলা করায় আমার ভাবি মারা গেছেন। আমরা ন্যায় বিচার চাই।’

এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম বলেন, ‘রোগীর স্বজনরা অনুমান করে ভুল চিকিৎসার কথা বলছেন। তাদের অভিযোগ সঠিক নয়।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে  বলেন, ‘বেসরকারি হাসপাতালে গোলযোগের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। মারা যাওয়া প্রসূতির মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD