
গোয়ালন্দে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১ টায় কেকেএস পিভিসিইপি প্রকল্পের আয়োজনে কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন।
কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন রাজবাড়ীর ম্যানেজার (শিক্ষা) সাইফুল ইসলাম খান, ডেপুটি ম্যানেজার (শিক্ষা) ফিরোজা খাতুন, ফকীর আব্দুল জব্বার কলেজের প্রভাষক মনা সালেহা, ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখ, কেকেএস প্রকল্প সমন্বয়ক রুমা খাতুনসহ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ রিমেডিয়াল শিক্ষকবৃন্দ।

প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM