সুজন খন্দকার ঃ জেলা সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নওয়াব আলি,ভাইস চেয়ারম্যান রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান মিতাকে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ ও উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান পিয়াল সহ সবাইকে বিদায় সংবর্ধনা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭শে জুন দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম।
এতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের মাননীয় সংসদ সদস্য কাজি কেরামত আলি-এমপি, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর সেখ তিতু,মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান টুটু মিজি, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সচিব সেখ,চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল রব,বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন সহ রাজবাড়ী সদর উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন জাতীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM